※※※ স্বামী বিবেকানন্দ এক স্বতন্ত্র ভূমিতে একাকী বিরাজমান | তিনি এক অন্য শ্রেণীর মানুষ | এই জগতের নন তিনি | আমার অন্তরের সমস্ত শ্রদ্ধা ভক্তি তাঁর পাদপদ্মে ঢেলে দিয়েছি |
--- ভগিনী ক্রিস্টিন
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
স্বামীজী প্রায়ই বলতেন ,
"" আমি পবিত্রতা ভালবাসি | ( নারী-কল্যাণ সম্পর্কিত ) সমস্ত প্রচেষ্টাই সীতার আদর্শকে ভিত্তি করে গড়ে তোলা উচিৎ | সীতা --- পবিত্রতার চেয়েও পবিত্রতর ; বিশুদ্ধতার চেয়েও বিশুদ্ধতর | সহিষ্ণুতা , তিতিক্ষার প্রতিমূর্তি — ভারতীয় নারীর আদর্শস্বরূপ | ভারতীয় নারীদের যা হওয়া উচিত , সীতা তারই প্রতিরূপ | ভারতীয় নারীত্বের সমস্ত আদর্শ-ই এই সীতা চরিত্রকে কেন্দ্রে গড়ে উঠেছে | এই আর্যাবর্তের প্রতিটি নারী-পুরুষ-শিশুর আরাধ্যা দেবীরূপে হাজার হাজার বছর ধরে সীতা এখানে স্বমহিমায় বিরাজিতা ""
[ সীস্টার ক্রিস্টিনের লেখা থেকে ]
********************************************
করোনা উদ্ভুত
বর্তমান পরিস্থিতিতে
সকল শিশুদের যথা সম্ভব সতর্কে রাখুন |
*******************************************
বানী ও রচনা থেকে নেওয়া
"""""""""""""""""""""""""""""""""""""""
শিষ্যঃ ----- ভারতবর্ষে এত সাম্প্রদায়িক ভাব
প্রবল কেন ? ভক্তি বা জ্ঞান শাস্ত্রেই
বা এত বিরোধ কেন ?
স্বামীজীঃ ------ কি জানিস , গৌনভাব নিয়েই
অর্থাৎ যে ভাবগুলো ধরে
মানুষ ঠিক জ্ঞান বা ঠিক ভক্তি
লাভ করতে অগ্রসর হয় ,
সেইগুলো নিয়েই যত লাঠালাঠি
দেখতে পাওয়া যায় | কিন্তু তোর কি বোধ হয় ? End ( উদ্দেশ্য ) বড় , কি means ( উপায় গুলো ) বড় ? নিশ্চয়ই উদ্দেশ্য থেকে উপায় কখনও বড় হতেপারে না | কেননা , অধিকারিভেদে একই উদ্দেশ্য লাভ নানাবিধ উপায়ে হয় |
এই যে দেখছিস ---- জপ ধ্যান পূজা
হোম ইত্যাদি ধর্মের অঙ্গ , এগুলি
সবই হচ্ছে উপায় | আর পরাভক্তি
বা পরব্রহ্মস্বরূপকে দর্শনই হচ্ছে
মুখ্য উদ্দেশ্য |
অতএব একটু তলিয়ে দেখলেই
বুঝতে পারবি ------- বিবাদ হচ্ছে মুখ্য কি নিয়ে |
একজন বলেছেন ----- পূবমুখো হয়ে বসে
ভগবানকে ডাকলে তবে
তাঁকে পাওয়া যায় ; আর
একজন বলছেন ------ না , পশ্চিমমুখো হয়ে
বসতে হবে , তবেই তাঁকে
পাওয়া যাবে | হয়তো
একজন বহুকাল পূর্বে
পূবমুখো হয়ে বসে ধ্যানভজন
করে ঈশ্বরলাভ করেছিলেন ;
তাঁর চেলারা তাই দেখে
অমনি ঐ মত চালিয়ে দিয়ে
বলতে লাগল , পূবমুখো হয়ে না বসলে
ঈশ্বরলাভ কখনই হবে না |
আর একদল বলতে লাগল ------ সে কি কথা ?
পশ্চিমমুখো হয়ে বসে
অমুক ভগবান লাভ
করেছে , আমরা শুনেছি যে !
আমরা তোদের মানি না |
এই রূপে সব দল বেঁধেছে |
একজন হয়তো হরি নাম
করে পরাভক্তি লাভ করেছিলেন ;
অমনি শাস্ত্র তৈরি হল ------
"" নাস্ত্যেব গতিরন্যথা "" |
কেউ আবার "" আল্লা "" বলে সিদ্ধ হলেন ,
তখনি তার আর এক মত
চলতে লাগল |
আমাদের এখন দেখতে হবে , ------ এই সকল জপ-পূজাদির খেই ( আরম্ভ ) কোথায় | সে "খেই " হচ্ছে. শ্রদ্ধা ; সংস্কৃতভাষায় " শ্রদ্ধা " কথাটি বুঝাবার মতো শব্দ আমাদের ভাষায় নেই. | উপনিষদে আছে , ঐ শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল | "" একাগ্রতা "" কথাটির দ্বারাও " শ্রদ্ধা " কথার সমুদয় ভাবটুকু প্রকাশ করা যায় না | বোধ হয়. "" একাগ্রনিষ্ঠা "" বললে সংস্কৃত " শ্রদ্ধা " কথাটির অনেকটা কাছাকাছি মানে হয় |
নিষ্ঠার সহিত
একাগ্র মনে যে-
কোন তত্ত্ব হোক না , ভাবতে
থাকলেই দেখতে পাবি মনের
গতি ক্রমেই
একত্বের দিকে
চলছে বা সচ্চিদানন্দ-স্বরূপের
অনুভুতির দিকে যাচ্ছে | ভক্তি
ও জ্ঞান শাস্ত্র
উভয়েই ঐরূপ
এক-একটি নিষ্ঠা জীবনে আনবার
জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ
করছে |
যুগ পরম্পরায় বিকৃত
ভাব ধারণ করে সেই সব
মহান সত্য ক্রমে দেশাচারে
পরিণত হয়েছে | শুধু যে তোদের ভারতবর্ষে
ঐরূপ হয়েছে তা নয় ,
পৃথিবীর সকল জাতিতে
ও সকল সমাজেই. ঐরূপ হয়েছে | আর বিচার বিহীন সাধারণ জীব ঐ গুলো নিয়ে সেই অবধি বিবাদ করে মরছে , খেই ( আরম্ভ ) হারিয়ে ফেলেছে ; তাই এত লাঠালাঠি চলছে |
শিষ্যঃ ------ মহাশয় , তবে এখন উপায় কি ?
স্বামীজীঃ ---- "" পূর্বের মতো ঠিক ঠিক শ্রদ্ধা
আনতে হবে | আগাছা গুলো
উপড়ে ফেলতে হবে | সকল
মতেই সকল পথেই
দেশ-কাল-অতীত সত্য পাওয়া
যায় বটে , কিন্তু সেগুলোর উপর অনেক আবর্জনা পড়ে গেছে | সেগুলো সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলি লোকের সামনে তুলে ধরতে হবে ; তবেই তোদের ধর্মের ও দেশের মঙ্গল হবে | ""
শিষ্যঃ ----- মহাশয় , কেমন করে উহা
করতে হবে ?
স্বামীজীঃ ------ "" কেন , প্রথমতঃ মহাপুরুষদের
পূজা চালাতে হবে | যাঁরা
সেইসব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ
করে গেছেন , তাঁদের ------- লোকের কাছে ideal ( আদর্শ বা ইষ্ট ) রূপে খাঁড়া করতে হবে | যেমন ------ ভারতবর্ষে শ্রীরামচন্দ্র , শ্রীকৃষ্ণ , মহাবীর ও শ্রীরামরৃষ্ণ |
দেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পূজা
লাগিয়ে দে দিকি | বৃন্দাবন
লীলা-ফীলা এখন রেখে দে |
গীতা-সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা চালা , শক্তিপূজা চালা | ""
※※※ জয় স্বামীজী মহারাজজী কী জয় ...
প্রণাম স্বামীজী... প্রণাম স্বামীজী ...
🙏 প্রণাম স্বামীজী ...🙏
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন