ইতিহাস বিকৃত হয়েছে? তাহলে নিচে দেয়া ছবিটা দেখুন l মাত্র ৮০ বছর আগে আমাদের অবিভক্ত বাংলার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এই ব্যক্তি| কেউ চেনেন?
যারা মুঘলদের ইতিহাস বাদ যাচ্ছে বলে কান্নাকাটি করছেন, তাদের জিজ্ঞাসা করছি, অবিভক্ত বাংলার তিনজন প্রধানমন্ত্রীর নাম জানেন? শুনে ৯৯% লোক আকাশ থেকে পড়ছেন l প্রধানমন্ত্রী? বাংলায়? কবে ছিল? বললাম, ১৯৩৭ থেকে ১৯৪৭ l পরের প্রশ্ন, তখন তো দেশ পরাধীন ছিল? ওঁদের বলতে হল, 'নির্বাচিত প্রধানমন্ত্রী l যেমন দেশবন্ধু, নেতাজীরা নির্বাচিত মেয়র ছিলেন কলকাতার বা সেই জঙ্গিপুর পুরসভা কং জং মিং( ভানুবন্দোপাধ্যায়) তেমনি l' তিন প্রধানমন্ত্রী নাম বললাম l দুজনের নাম তাও শুনেছে l কিন্তু ১৯৪২ এ মানে আজ থেকে ৮০ বছর আগে, আমাদের রাজ্যে খাজা নাজিমুদ্দিন নামে একজন প্রধানমন্ত্রী ছিল, তার নাম কেউ শোনেন নি আর এটাই নুরুল হাসানদের ইতিহাস
কিন্তু যারা 'বাবার হল আবার জ্বর: শোনাতে এতো ব্যাস্ত, তারা এই তিন প্রধানমন্ত্রীর ইতিহাস কেন পুরো সিলেবাসের বাইরে রাখলেন? কারণ এখনো অনেকের বাবা, ঠাকুরদা বেঁচে আছেন, যারা ওই অত্যাচারের দিন ভোলেন নি l ধরা যাক খাজা l ব্রিটিশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে ৩০ লক্ষ বাঙালীকে না খাইয়ে হত্যা করেছে এই খাজা নাজিমুদ্দিন l না সত্যজিতের সিনেমা( অশনি সংকেত) না অমর্ত্য সেনের তত্ব, কোথাও খাজার নাম উল্লেখ নেই l অমর্ত্য সেন দুর্ভিক্ষের দায় পুরোটাই দিয়েছেন চার্চিলকে, কিন্তু চার্চিলের এজেন্ট তথা বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী বাদ? আসলে, এই ইতিহাস জানলে যে বাংলার সিলেবাস থেকে বাদ দিতে হবে 'এক বৃন্তে দুটি কুসুম'কবিতা l বাচ্চারা প্রশ্ন করবে নেতাজী সুভাষ চন্দ্র বোস থাকতে কেন হক বা খাজাকে প্রধানমন্ত্রী করা হল? কারা ভোট দিল খাজাদের ? কেন পরাধীন অবিভক্ত বাংলায় একবারও কংগ্রেস জিততে পারেননি? স্বাধীনতার পরে যদি বাংলাদেশ অবিভক্ত হয়ে থাকতো , তবে কংগ্রেস একবারও ক্ষমতায় আসতে পারতো? বিধান রায়, জ্যোতি বসু কিংবা মমতা ব্যানার্জী এই রাজ্যের মুখ্যমন্ত্রী আদৌ হতে পারতেন? বঙ্গভঙ্গ না হলে কি দিল্লিতে কাশ্মীরি পণ্ডিতদের পাশে, বাঙালী মূর্খদেরও ক্যাম্প বানাতে হত কেন্দ্রকে? এই প্রশ্নের যাতে সম্মুখীন না হতে হয়, সেই জন্যই কি ইতিহাস থেকে বাদ এই দশ বছরের কলঙ্কিত অধ্যায়?
- ক্রমশঃ
কৃতজ্ঞতাঃ সুবীর গুহ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন